শিরকের বিপরীত শব্দ কি?
শিরকের বিপরীত শব্দ হলো তাওহীদ।
রিসালাত কাকে বলে?
মহান আল্লাহর পবিত্র বানী মানুষের কাছে পৌছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে।
খাতামুন শব্দের অর্থ কি?
খাতামুন শব্দের অর্থ সমাপ্তি বা শেষ।
শাফায়াত শব্দের অর্থ কি?
শাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা,অনুরোধ করা ইত্যাদি।
হাশর অর্থ কি?
হাশর অর্থ মহাসমাবেশ।
জাহান্নাম কতটি?
জাহান্নাম ৭ টি।
ইমান কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত?
ইমান ৩টি বিষয়ের সমন্বয়ে গঠিত।
ইমানের মূল বিষয় কয়টি?
ইমানের মূল বিষয় সাতটি।
ফেরেস্তাগন কিসের তৈরি?
ফেরেস্তাগন নূরের তৈরি।
আসমানি কিতাব কার
আসমানি কিতাব মহান আল্লাহর
কোন জীবন চিরস্থায়ী?
আখিরাতের জীবন চিরস্থায়ী।
মুনাফিকের চিন্হ কয়টি?
মুনাফিকের চিন্হ ৩ টি।
শিরক কয় ধরনের হতে পারে?
শিরক ৪ ধরনের।
নিফাক শব্দের অর্থ কি?
নিফাক শব্দের অর্থ ভন্ডামি।
নার কি?
জাহান্নামের আরেক নাম নার বা আগুন।
তকদির শব্দের অর্থ কি?
তকদির শব্দের অর্থ হলো ভাগ্য বা নিয়তি।
কুফরের বিপরীত শব্দ কি?
কুফরের বিপরীত শব্দ হলো ইমান।
শিরককারীকে কি বলা হয়?
শিরককারীকে মুশরিক বলা হয়।
সিরাত কোথায় স্থাপিত হবে?
জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে।
মিযান শব্দের অর্থ কি?
মিযান শব্দের অর্থ পরিমাপক যন্ত্র বা দাড়িপাল্লা।
কাফির অর্থ কি?
কাফির অর্থ
সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কারা?
নবি-রাসূলগন।
কয় শ্রেনীর লোক আরশের ছায়াতলে স্থান পাবে?
সাত শ্রেণীর লোক।
জান্নাত শব্দের অর্থ কি?
বাগান বা উদ্যান।
সর্বশেষ নবি রাসূলের নাম কি?
হযরত মুহাম্মাদ (সাঃ)।
কালিমার প্রথম অংশে কিসের ঘোষনা দেয়া হয়েছে?
তাওহীদ
কুফর কিসের প্রসার ঘটায়?
মানবসমাজের অনৈতিকতার প্রসার ঘটায়।
ইয়াওমুল বা আছ অর্থ কি?
পুনরুত্থান দিবস।
বারযাখ কি?
মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে বারযাখ বলে।
কবর কি?
মৃত্যুর পর থেকে পুনরুত্থানের সময় পর্যন্ত যেখানে অবস্থান করা হয় তাই কবর।