ইবাদত – (ইসলাম ও নৈতিক শিক্ষা, ৯ম-১০ম) | নোট ১

জিহাদ কি?

জানমাল,ইলম,আমল,লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আল্লাহর দীনকে সমুন্নত করাই হলো জিহাদ।

হাক্কুল ইবাদ কাকে বলে?

হাক্কুল ইবাদ হলো মানুষের /বান্দার প্রতি মানুষের হক বা অধিকার।

যাকাত কাকে বলে?

কোন মুসলিমের নিসাব পরিমান সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে।

ইবাদত কাকে বলে?

সকল কাজকর্মে আল্লাহ তায়ালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে।

দম কি?

ভুলে বা সেচ্ছায় হজের কোনো ওয়াজিব বাদ পড়লে তার কাফফারা হিসেবে যে অতিরিক্ত কুরবানি দেওয়া হয় তাই দম।

ইলম কি?

ইসলামি পরিভাষায় ইলম হলো কোন বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা।

সর্বাপেক্ষা সম্মানজনক পেশা কি?

সর্বাপেক্ষা সম্মানজনক পেশা হচ্ছে শিক্ষক।

সন্ত্রাস কি?

সন্ত্রাস হলো পার্থিব কোন স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তান্ডবলীলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা।

যাকাত শব্দের অর্থ কি?

যাকাত শব্দের অর্থ পবিত্র করা,বৃদ্ধি পাওয়া।

ইবাদত কত প্রকার?

ইবাদত প্রধানত দুই প্রকার।যথা-১.হাক্কুল্লাহ ও ২.হাক্কুল ইবাদ।

সালাত এর ফারসি প্রতিশব্দ কি?

সালাতের ফারসি প্রতিশব্দ হলো -নামায।

ইসলাম শিক্ষার মূল উৎস কয়টি?

ইসলাম শিক্ষার মূল উৎস দুটি।যথা-১.আল- কুরআন ;২.হাদিস।

যাকাতের মাসারিফ কয়টি?

যাকাতের মাসারিফ ৮টি।

হজ কাকে বলে?

আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।

সাওম কাকে বলে?

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে।

“তোমরা রুকুকারীদের সাথে রুকু কর”-এটি কোন সূরার কত নাম্বর আয়াত?

সূরা আল – বাকারা:৪৩

হজের ওয়াজিব কয়টি?

হজের ওয়াজিব ৭ টি।

শিক্ষক কাকে বলে?

যারা আমাদের শিক্ষা দেন তারাই শিক্ষক।

“আপনার পোশাক পবিত্র রাখুন ” এটি কার কথা?

আল্লাহর কথা।

আজান দেওয়া কি?

আজান দেওয়া সুন্নতে মুয়াক্কাদাহ।

সাওম অর্থ কি?

সাওম আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো -বিরত থাকা।

মাকবুল হজ অর্থ কি?

মাকবুল হজ অর্থ হলো কবুলকৃত হজ।

নবি-রাসূলগন প্রেরিত হয়েছিলেন কেন?

কীভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন,তা শেখানোর জন্য নবি-রাসূলগন প্রেরিত হয়েছিলেন।

শিক্ষার্থী কাকে বলে?

যে নিয়মিত পড়ালেখা করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়।

নৈতিকতা কাকে বলে?

সততা,সদাচার,সৌজন্যমূলক আচরন,সুন্দর স্বভাব, মিষ্টি কথা ও উন্নত চরিত্র এসব কিছুর সমন্বয় হলো নৈতিকতা।

কোন ইবাদতের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়?

হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়।

শ্রমিককে কখন পারিশ্রমিক দিতে হবে?

শ্রমিকের ঘাম শুকানোর আগে।

তাওয়াফে যিয়ারত কখন করতে হয়?

১০জিলহজ্জ ভোর থেকে ১২ জিলহজ্জ পর্যন্ত যেকোনো দিন কাবা শরিফ তাওয়াফে যিয়ারত করতে হয়।

শরিয়তের দৃষ্টিতে সালাতের পরে কিসের স্থান?

শরিয়তের দৃষ্টিতে সালাতের পরে যাকাতের স্থান।

কোন ইবাদত মানুষকে অশ্লীল ও খারাও কাজ থেকে বিরত রাখে?

সালাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।