মাকতু হাদিস
যে হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌছেছে তাকে মাকতু হাদিস বলে।
কিয়াস
ইসলামী পরিভাষায় কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইজতিহাদ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে।
শরিয়তের উৎস কয়টি?
শরিয়তের উৎস চারটি। যথা-১.আল-কোরআন,২.সুন্নাহ,৩.ইজমা,৪.কিয়াস।
নাযিরা তিলাওয়াত
আল -কুরআনকে দেখে দেখে পড়াকে নাযিরা তিলাওয়াত বলা হয়।
সিহাহ সিত্তাহ কাকে বলে?
হাদিসের বিশুদ্ধতম ছয়টি কিতাবকে একত্রে সিহাহ সিত্তাহ বলা হয়।
কুরআন মজিদ কোথায় সংরক্ষিত রয়েছে?
কুরআন মজিদ লাওহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে।
পারা কাকে বলে?
আল -কুরআন সর্বমোট ৩০ টি অংশে বিভক্ত।এ অংশগুলোর প্রত্যেকটিকে পারা বলা হয়।
সুন্নাহ অর্থ কি?
সুন্নাহ অর্থ রীতিনীতি।
হাদিসের কয়টি অংশ?
হাদিসের দুইটি অংশ। যথা-একটি সনদ ও অপরটি মতন।
নিয়ত কি?
কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়।
তাকরিরি হাদিস কাকে বলে?
তাকরিরি অর্থ মৌন সম্মতিজ্ঞাপক।রাসূলুল্লাহ (স.)- এর অনুমোদনসূচক হাদিসই হলো তাকরিরি হাদিস।
ফরজ অর্থ কি?
ফরজ অর্থ অবশ্য পালনীয়, অত্যাবশ্যক।
ফরজ কয় প্রকার?
ফরজ দুই প্রকার।১.ফরজে আইন।২.ফরজে কিফায়া।
মুস্তাহাব অর্থ কি?
মুস্তাহাব অর্থ পছন্দনীয়।
হারাম অর্থ কি?
হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ,অসংগত,অপবিত্র ইত্যাদি।
বায়তুল ইযযাহ কি?
বায়তুল ইযযাহ হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান।
শরিয়ত কাকে বলে?
মানুষের ইহকালীন জীবন পরিচালনার জন্য ইসলামের নির্ধারিত কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরিয়ত বলা হয়।
ইসলামের মূলভিত্তিগুলো কি কি?
ইসলামের মূল ভিত্তিগুলো হলো -ইমান,নামাজ,রোযা,যাকাত ও হজ।
মাদানি সূরার সংখ্যা কতটি?
মাদানি সূরার সংখ্যা ২৮ টি।
আলাহ তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না।-এটা কোন সূরার শিক্ষা?
এটা সূরা আদ-দুহার শিক্ষা।
কোন সূরায় তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে?
মক্কি সূরাসমূহে তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কুরআন মজিদে কতটি আয়াত আছে?
কুরআন মজিদে ৬২৩৬টি মতান্তরে ৬৬৬৬টি আয়াত রয়েছে।
তাজবিদ কাকে বলে?
শুদ্ধ ও সুন্দররূপে কুরআন তিলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলে।
কাতিবে ওহি বা ওহি লেখকের সংখ্যা কত?
কাতিবে ওহি বা ওহি লেখক ছিলেন সংখ্যায় মোট ৪২ জন।
শানে নুযুল কাকে বলে?
ইসলামি পরিভাষায়, আল-কুরআনের সূরা বা আয়াত নাজিলের কারন বা পটভূমিকে শানে নুযূল বলা হয়।
“সুতরাং দূর্ভোগ সেই সালাত আদায়কারীদের। যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। “-কোন সূরায় বলা হয়েছে?
সূরা আল- মাউন- এ বলা হয়েছে।
ফারগাব শব্দের অর্থ কি?
ফারগাব শব্দের অর্থ আপনি অবসর লাভ করেন,অবকাশ পান।
হযরত ইমাম মালিক (র.)সংকলিত হাদিস গ্রন্থের নাম কি?
হযরত ইমাম মালিক (র.)সংকলিত হাদিস গ্রন্থের নাম আল-মুওয়াত্তা।
আখুন অর্থ কি?
আখুন অর্থ ভাই।
সবর শব্দের অর্থ কি?
সবর শব্দের অর্থ ধৈর্য।